ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার

শনিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দিয়ে শুরু হয়েছে দিনটি। শ্রদ্ধা নিবেদন জানাতে বাদ জাননি বাংলাদেশের ক্রিকেটরাও।

এ দিন সকাল থেকেই জাতীয় দলের সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতি, শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের।

বাংলাদেশের সাবেক তারকা পেসার ও অধিয়ানক মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা…।’

অলরাউন্ডার সাকিব আল হাসান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন।

সাকিব আল হাসানের ফেসবুক পোস্ট

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ভাষা শহীদদের আত্মত্যাগের পথ ধরেই আজ আমরা গর্ব করে বলি, আমার ভাষা বাংলা– যে ভাষায় প্রথম স্বপ্ন দেখেছি, যে ভাষায় দেশকে ভালোবাসতে শিখেছি, সেই বাংলার জন্য প্রাণ দিয়েছেন ভাষা শহীদরা। মাঠে দেশের জার্সি গায়ে নামলে তাঁদের সেই ত্যাগই আমাদের শক্তি দেয়।
যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।’

টি-টুয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘ভাষার জন্য আত্মত্যাগ আমাদের প্রেরণা। ভাষার জন্য লড়াই করা সকলের প্রতি কৃতজ্ঞতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।’

ওপেনিং ব্যাটার নাইম শেখ লিখেছেন, ‘ভাষা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ এছাড়াও ব্যটার পারভেজ ইমন লিখেছেন, ‘মাতৃভাষার মর্যাদায় শহীদদের প্রতি জানাই অকৃত্রিম সম্মান।’ শামিম হোসেন লিখেছেন, ‘একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে মাথা নত করে শ্রদ্ধা।’ সাইফ হাসান লিখেছেন, ‘যাদের ত্যাগে পেয়েছি মাতৃভাষা, সকল শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা।’

পেসার রুবেল হোসেন শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘রক্তে রাঙানো একুশে, ভাষার জন্য যারা প্রাণ দিলেন, তাদের ত্যাগে আজ আমাদের স্বাধীন কণ্ঠস্বর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।’

তারকা পেসার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে প্রতিবাদ। ২১ মানে আত্মমর্যাদার ঘোষণা। ২১ মানে পৃথিবীর বুকে প্রথম ভাষার জন্য আত্মদান। বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।’ এছাড়াও শরিফুল ইসলাম লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ক্রিকেটাররা

আপডেট টাইম : ০৭:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬