ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক ইরান হামলার ‘পরবর্তী ধাপ’ শুরু, ঘোষণা ইসরাইলের দীর্ঘ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি তেহরানের, নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দেশ-বিদেশের অসংখ্য মানুষের দোয়া অগণিত শুভেচ্ছায় ভালো আছি -তানিয়া বৃষ্টি আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি সংসদের শুরুতেই সরকারকে চাপ দেবে বিরোধী দল বাজারদর: সবজি-মাংস আগের দামে ডিমের দাম আরও কম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন রাজিব আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০ বার

প্রথমবারের মতো বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য। আর সেখান থেকে সরাসরি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য রাজিব আহসান।

নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। নবগঠিত মন্ত্রিপরিষদে রাজিব আহসান রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন।

জানা গেছে, বরিশালের মেহেন্দীগঞ্জ পৌর এলাকার বদরপুরের বাসিন্দা মো. মিজানুর রহমান ও ফরিদা বেগম দম্পতির সন্তান রাজিব আহসান। রাজনৈতিক জীবনে গত আট বছরে তার বিরুদ্ধে মামলার সংখ্যা ছিল ৮২টি। করতে হয়েছে কারাবরণও।

এদিকে মন্ত্রিপরিষদে স্থান পাওয়ায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলায় মিষ্টি বিতরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।

২০১৪ সালের ১৪ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আসীন হন রাজিব আহসান। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের সভাপতি পদেও ছিলেন। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর তাকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক করা হয়।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে মো. রাজিব আহসান ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কিংবদন্তি লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী হলেন রাজিব আহসান

আপডেট টাইম : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬