ঢাকা ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

কায়সার কামালের প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দের জোয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৭ বার

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আসনজুড়ে আনন্দের জোয়ার বইছে।

কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তার মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে একই দিন বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

স্থানীয়দের মতে, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সীমান্তবর্তী এ অঞ্চলের মানুষ এতদিন মন্ত্রিসভায় সরাসরি প্রতিনিধিত্ব পাননি। ফলে ব্যারিস্টার কায়সার কামালের মন্ত্রিত্বকে তারা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।

কলমাকান্দা উপজেলা সদরের চত্রংপুর গ্রামের বাসিন্দা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, স্বাধীনতার অর্ধশত বছর পেরিয়ে গেলেও কলমাকান্দা-দুর্গাপুর এলাকার মানুষ কোনো মন্ত্রী পাননি। বহু বছরের লালিত স্বপ্ন এবার পূরণ হলো। এই প্রথম দুই উপজেলার মানুষ মন্ত্রিত্বের স্বাদ পেলেন। আশা করছি, সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শপথের পর প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, তার প্রতিদান নিষ্ঠা ও সততার সঙ্গে কাজের মাধ্যমে দিতে চাই। এলাকার মানুষের উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ২ লাখ ৬০ হাজার ৫৯১ জন ভোটার। বাতিল ভোটের সংখ্যা ছিল ৬ হাজার ৭৫৩টি এবং ভোটের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

কায়সার কামালের প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দের জোয়ার

আপডেট টাইম : ১১:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬