ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ডা. জুবাইদা রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯০ বার
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী।’

ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের উদ্যোগে নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘এখনো সন্তান জন্মদানের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে অনেক মায়ের প্রাণ ঝরে যায়। এই পরিস্থিতি বদলাতে মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত সব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করা হবে।’ তিনি আরো বলেন, নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহজ করতে ডে-কেয়ার সেন্টার ও নারী সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে।

জুবাইদা রহমান জানান, পাশাপাশি উদ্যোক্তা নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় : ডা. জুবাইদা রহমান

আপডেট টাইম : ১১:৫৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬