ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা ৪৭ নেতাকর্মীকে নিজ খরচে ওমরায় পাঠালেন লুৎফুজ্জামান বাবর মোটা অঙ্কের টাকা পেতে পারেন ৩ মডেলের আইফোন ব্যবহারকারী ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে নিবন্ধনের সময় শেষ • হজের কোটা পূরণ, অপেক্ষমাণ থাকতে পারেন ১০ হাজার হজযাত্রী

৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ, গণপূর্তের প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২১ বার

৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির কারণে গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

মো. সাইফুজ্জামান ঢাকা গণপূর্ত বিভাগ-৪-এ কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের একটি প্যাকেজকে (ডাব্লিউ-১) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিধি-বহির্ভূতভাবে ৮টি ভাগে ভাগ করেন। ইজিপি-এর মাধ্যমে টেন্ডার আহ্বান করে তিনি ৬ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার টাকা খরচ দেখালেও সরজমিনে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এসব কাজে প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ব্যতীত অন্য ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬৩১ দশমিক ৯৭ লক্ষ টাকা ব্যয় দেখানো হয়েছে ও কাজ ব্যতীত বিল পরিশোধ করা হয়েছে।

সরকারি অর্থ আত্মসাৎ ও দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প

৬ কোটি ৩১ লাখ টাকা আত্মসাৎ, গণপূর্তের প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

আপডেট টাইম : ১১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬