ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কিশোরগঞ্জ–০১ আসনে স্বতন্ত্র প্রার্থী চুন্নু “সচ্ছতা ও দুর্নীতিমুক্ত উন্নয়নই আমার অঙ্গীকার”

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার

Oplus_16908288

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ–০১ (সদর–হোসেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খান চুন্নু। কোনো রাজনৈতিক দলের সংকীর্ণ বলয়ের বাইরে থেকে সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

চুন্নু বলেন, তাঁর রাজনীতির মূল দর্শন হলো সচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন। জনগণের আমানত রক্ষা করা এবং এলাকার প্রতিটি মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান দায়িত্ব।

তিনি জানান, নির্বাচিত হলে এলাকার সকল উন্নয়ন কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় খোলা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী চুন্নু আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে নিয়মিত চিকিৎসক উপস্থিতি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। আধুনিক ও সাশ্রয়ী ডিজিটাল ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন, “আমি কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনে আসিনি। কিশোরগঞ্জ–০১ আসনের মানুষের ন্যায্য দাবি ও প্রত্যাশা বাস্তবায়ন করাই আমার লক্ষ্য।”

চুন্নু নির্বাচিত হলে কিশোরগঞ্জ–০১ আসন একটি নিরাপদ, উন্নত ও বৈষম্যহীন জনপদে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়ভীতি ও প্রভাবের ঊর্ধ্বে উঠে আগামী ১২ তারিখ সারাদিন মোরগ মার্কায় ভোট দিয়ে তাঁকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কিশোরগঞ্জ–০১ আসনে স্বতন্ত্র প্রার্থী চুন্নু “সচ্ছতা ও দুর্নীতিমুক্ত উন্নয়নই আমার অঙ্গীকার”

আপডেট টাইম : ০১:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬