ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তায় নতুন গতির আশা জাপানের সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমামদের সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

বাবরকে পরাজিত করতে মরিয়া জামায়াত জোট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৫৫ বার

মদন প্রতিনিধি (নেত্রকোনা)ঃ হাওরাঞ্চল হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। এই আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া ১০ দলীয় জোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাওরের গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন আল হেলাল তালুকদার ও ১০ দলীয় জোট কর্মীরা। ওই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির হেভিওয়েট নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বাবরকে পরাজিত করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মরিয়া ১০ দলীয় জোটের কর্মীরা। এ লক্ষ্যে জোট কর্মীরা সকাল থেকে রাত অবধি মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী ও তার জোট।

শনিবার (২৪ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মদন উপজেলার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চেয়েছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী আল হেলাল তালুকদারসহ জোট কর্মীরা।

এদিকে ধানের শীষকে বিজয়ী করতে লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মাঠে নেমেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

বাবরকে পরাজিত করতে মরিয়া জামায়াত জোট

আপডেট টাইম : ০৭:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬