ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ডিআরইউ নির্বাচন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
  • ৩২৩ বার

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন বুধবার অনুষ্ঠিত । ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ হয়েছে। মঙ্গলবার ডিআরইউ’র এজিএম অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের এবং সাংবাদিক নেতা এম এ আজিজ।

ডিআইউ সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট এক হাজার ৩৩৯ জন ভোটার রয়েছেন। যারা ডিআইউর নিয়মিত সদস্য। এবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের ২১টি পদের ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসেবে মানিক মুনতাসির, ক্রীড়া সম্পাদক পদে মুজিবর রহমান ও কল্যাণ সম্পাদক পদে আজাদ হোসেন সুমন নির্বাচিত হয়েছেন।
ডিআরইউ’র এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
সভাপতি পদে সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও সাখাওয়াত হোসেন বাদশা এবং ডিআরইউ সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহসভাপতি পদে রয়েছেন আনিসুর রহমান খান (ডেইলি ইন্ডিপেন্ডেন্ট), শহিদুল ইসলাম (এসবিসি৭১ডটকম), আবু দারদা জুবায়ের (এটিএন বাংলা) এবং ওসমান গনি বাবুল (অনলাইন টেলিভিশন চ্যানেল ২৬)।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাসসের দুই সিনিয়র রিপোর্টার মুরসালিন নোমানী ও সৈয়দ শুকুর আলী শুভ। এর আগে ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক পদে নোমানী এবং সৈয়দ শুকুর আলী শুভ দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুগ্ম সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দীপ্ত টেলিভিশনের শাহনাজ শারমিন ও দৈনিক খোলা কাগজের তোফাজ্জেল হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ইনকিলাবের আফজাল বারী, নয়া দিগন্তের জিলানী মিল্টন ও আরটিভির ফারুক খান। দপ্তর সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যমুনা নিউজ ডটকমের নয়ন মুরাদ ও সময় নিউজ ডটকমের জেহাদ হোসেন চৌধুরী।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাফী কামাল (মানবজমিন) ও আমিনুল হক ভুইয়া (নবচেতনা), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (আলোকিত সময়), এমদাদুল হক খান (সকালের খবর), নারীবিষয়ক সম্পাদক পদে সুমী খান (সূর্যবার্তা২৪ডটকম) ও দিনার সুলতানা (বিটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে শেখ মাহমুদ এ রিয়াত (খোলা কাগজ) ও আহমেদ সিরাজ এবং আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) ও আবু জাফর (জনতা)।
অন্যদিকে, ৭টি কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন ১০ জন। তারা হলেন- সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), মাইনুল হাসান সোহেল (ইনকিলাব), হাবীব রহমান (মানবকণ্ঠ), সাঈদ খান (বৈশাখী), নুরুল ইসলাম হাসিব (বিডিনিউজ২৪ ডটকম), এসএমএ কালাম (নতুন বার্তা ডটকম), সাইফুল ইসলাম (জিটিভি, আনিসুর রহমান নুর (নিউনেশন), রিমন মাহফুজ (আমাদের অর্থনীতি), আসলাম রহমান (ভোরের কাগজ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

ডিআরইউ নির্বাচন

আপডেট টাইম : ১২:২৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০১৬