ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রেজাউল করিম চুন্নুর পক্ষে সমর্থন জানিয়ে স্বতন্ত্র নির্বাচন বর্জন করলেন ভিপি সোহেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৮২ বার

Oplus_16908288

আসন্ন নির্বাচনে নাটকীয় মোড় নিল কিশোরগঞ্জের রাজনীতিতে। রেজাউল করিম চুন্নু–এর প্রতি সমর্থন জানিয়ে স্বতন্ত্র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ভিপি সোহেল । একই সঙ্গে তিনি বলেন যদি স্বতন্ত্রের পক্ষে নির্বাচন করতে হয় তাহলে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সাংগঠনিক পদ থেকে সরে গিয়ে নির্বাচন করবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জের সমবায় কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। বক্তব্যে ভিপি সোহেল বলেন, “ব্যক্তিগত কোনো হিসাব নয়—এলাকার মানুষের প্রত্যাশা ও রাজনৈতিক আদর্শকে প্রাধান্য দিয়েই এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি জানান, চুন্নুর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করাই এখন তাঁর মূল লক্ষ্য। নির্বাচনী লড়াইয়ে বিভক্তি নয়, বরং সমন্বয়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিপি সোহেলের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করতে পারে। নির্বাচনের মাঠে এর প্রভাব পড়বে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রেজাউল করিম চুন্নুর পক্ষে সমর্থন জানিয়ে স্বতন্ত্র নির্বাচন বর্জন করলেন ভিপি সোহেল

আপডেট টাইম : ১১:৪৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬