ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৮২৬ বার

কিশোরগঞ্জ জেলার যাত্রীদের জন্য আরামদায়ক ও নিরাপদ ভ্রমণের নতুন দিগন্ত উন্মোচন করেছে কিশোরগঞ্জ ডিলাক্স (এসি) বাস সার্ভিস। আধুনিক সুবিধা সম্বলিত এই এসি বাস সার্ভিসটি ঢাকা, কিশোরগঞ্জ ও কক্সবাজার রুটে নিয়মিত যাত্রী পরিবহন করছে।

এই সার্ভিসের আওতায় ঢাকা (গোলাপবাগ) থেকে কিশোরগঞ্জ (বত্রিশ বাস স্ট্যান্ড) এবং কিশোরগঞ্জ (বত্রিশ বাস স্ট্যান্ড) থেকে কক্সবাজার (ডলফিন মোড়) পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।
বাসগুলোতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক আশোক লেল্যান্ড 12MFE CRS চ্যাসিস।

কক্সবাজার রুটে প্রতিটি বাসে ৩৬টি এবং ঢাকা রুটে ৪০টি আরামদায়ক সিট রয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় প্রতিটি সিটে লেগ রেস্ট সংযুক্ত করা হয়েছে। বাসগুলোতে এসির জন্য আলাদা ইঞ্জিন ব্যবহার করা হলেও সাব-ইঞ্জিন রাখা হয়নি।

বর্তমানে এই সার্ভিসে মোট ৪টি বাস চলাচল করছে। এর মধ্যে ঢাকা–কিশোরগঞ্জ রুটে ২টি এবং কিশোরগঞ্জ–কক্সবাজার রুটে ২টি বাস পরিচালিত হচ্ছে।

ভাড়ার দিক থেকেও যাত্রীবান্ধব ব্যবস্থা রাখা হয়েছে। কিশোরগঞ্জ থেকে ঢাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা এবং কিশোরগঞ্জ থেকে কক্সবাজার ভাড়া রাখা হয়েছে ১ হাজার ৭০০ টাকা।
যাত্রীরা টিকিট বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য ০১৩৩৪-৯৩৬৬২০ ও ০১৩৩৪-৯৩৬৬২৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

আরামদায়ক ভ্রমণ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

কিশোরগঞ্জ–ঢাকা–কক্সবাজার রুটে যাত্রা শুরু করেছে ‘কিশোরগঞ্জ ডিলাক্স (এসি)’ বাস সার্ভিস

আপডেট টাইম : ১২:০১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬