ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ছাত্র হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭৫ বার

জেরা প্রতিনিধি (নেত্রকোনা)ঃ নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়লের নবম শ্রেনির ছাত্র শাওন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়লের সামনে এ মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ (নাইডু), সহকারি শিক্ষক, আসমা বেগম, মোঃ জাকারিয়া আল রাজিসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, শাওন অনেক ভালো ছেলে ছিল। আমাদের জানা মতে বিদ্যালয়ে কোন খারাপ কাজে লিপ্ত ছিলনা। যারা শাওনকে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতার আনার দাবি জানান।

উল্লেখ্য গত ২৮ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় স্কুলছাত্র শাওন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। পরে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কদমশ্রী হাওরের কৃষি জমি থেকে শাওনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। ওই ঘটনায় নিহত শাওনের বাবা আওলাদ হোসেন ভূইয়া ৩১ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মদন পৌরসভার মিতালি রোডের বাসিন্দা এনামুল হকের ছেলে মাহফুজ ( ১৭) ও চানগাও চকপাড়ার সাসতন মিয়ার ছেলে কায়েসকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ছাত্র হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬