ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সুস্থ হয়ে বাড়ি ফিরল একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার

চট্টগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের মধ্যে সর্বশেষ মেয়ে শিশুকেও হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়েছে। এর আগে অন্য চার শিশুও সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল।

মঙ্গলবার দুপুরে পার্কভিউ হাসপাতালের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাক, পার্কভিউ হাসপাতালের এনআইসিইউর ইনচার্জ ডা. মোহাম্মদ সগীর, শিশু বিশেষজ্ঞ ডা. ফেরদৌস আরা ও পার্কভিউ হাসপাতালের ডিজিএম মোহাম্মদ হুমায়ুন কবির।

ডা. ফরিদা ইয়াসমিন সুমি বলেন, ‘ইতোমধ্যে বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়ে চার শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। মঙ্গলবার সর্বশেষ মেয়ে শিশুও সুস্থ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুমন-এনি দম্পতি অনেক খুশি হয়েছেন। আমরা শিশুদের সুস্বাস্থ্য কামনা করছি।’

জানা গেছে, গত ৮ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ওয়াহিদুল ইসলাম সুমন ও এনি আক্তার দম্পতির একসঙ্গে পাঁচটি শিশু জন্মগ্রহণ করে। তবে প্রসবের পর বাচ্চাদের কিছু চিকিৎসা প্রয়োজন হওয়ায় তারা হাসপাতালে এনআইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সুস্থ হয়ে বাড়ি ফিরল একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতক

আপডেট টাইম : ১০:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬