ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১০৪ বার

হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর বার্ষিক আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা হলেও স্ত্রী বা অন্যান্য নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি। এমনকি স্ত্রীর কোনো গহনা বা নগদ অর্থ নেই- এও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

গিয়াস উদ্দিন তাহেরী তাঁর হলফনামায় উল্লেখ করেছেন, তিনি পেশায় ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে; স্ত্রীর নামে কিছু নেই। তবে নিজের নামে স্বর্ণ আছে ৩১ ভরি।

আয় আসে ব্যবসা, কৃষি এবং ব্যাংক সুদ থেকে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা।

অস্থাবর সম্পদ হিসেবে তাহেরীর কৃষি খাত থেকে বছরে আয় ২৬ হাজার ৪শ, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা। নগদ অর্থ আছে ৪১ হাজার ২৮৬ টাকা। ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। স্বর্ণ আছে ৩১ ভরি, যার মূল্য ৬ লাখ টাকা।

এছাড়া আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা। এভাবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।

স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমির পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা। বর্তমান মূল্য হিসেবে তা দেখানো হয়েছে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা। তবে স্ত্রী বা নির্ভরশীলদের নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র বা নগদ অর্থ নেই।

হলফনামায় গিয়াস উদ্দিন তাহেরী উল্লেখ করেছেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি। এ সূত্রে তিনি হবিগঞ্জ-৪ আসনে প্রার্থী হয়েছেন। তাহেরীর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে, যা চলমান এবং সবগুলোই ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই

আপডেট টাইম : ১০:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬