ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান তিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ১৭৮ বার

সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন-সংগ্রাম, অন্যায্য কারাবরণ। হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া।

খালেদা খানম পুতুল, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর শহরে জন্ম নেওয়া এই সাধারণ মানুষটিই কর্মগুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক শ্রদ্ধার আসনে। সময়ের সাথে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে ওঠেন গণমানুষের নেত্রী, তিনি তিনবারের প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার বাবা ইস্কান্দর মজুমদার। মা বেগম তৈয়বা মজুমদার। তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদি নিবাস ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি।

বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ১৯১৯ সালে ফেনী থেকে তিনি যান জলপাইগুড়ি। সেখান থেকে মেট্রিক পাস করেন। পরে জড়ান চা ব্যবসায়ে। ১৯৩৭ সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। সেখানে বসবাস করেন ১৯৪৭ সাল পর্যন্ত। ১৯৮৪ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন ইস্কান্দর মজুমদার।

বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন।

ছোট ভাই সাঈদ এস্কান্দার সেনাবাহিনীর মেজর পদ থেকে অবসরের পর ২০০১ সালে বিএনপি থেকে ফেনী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

খালেদা খানম পুতুল পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন দিনাজপুর গভমেন্ট হাই স্কুল থেকে।

১৯৬০ সালের আগস্টে তখনকার সেনাবহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনের পর তার পরিচিতি বেগম খালেদা জিয়া নামে।

রাজনীতিতে আসার আগ পর্যন্ত একজন সাধারণ গৃহবধূর জীবন যাপন করেছেন তিনি। দুই পুত্র তারেক রহমান পিনু ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না।

প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের দাবির মুখে রাজনীতিতে তার অভিষেক। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাসে হয়ে ওঠেন আপোষহীন নেত্রী।

তবে, দিন শেষে তিনিও মা। স্বামীর অবর্তমানে একা দায়িত্ব নিয়ে বড় করেছেন দুই ছেলেকে। এক এগারোর সময় অশ্রুসিক্ত নয়নে বিদেশে পাঠাতে বাধ্য হন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে। ২০১৫ সালে শেষ বিদায় জানাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান তিনি

আপডেট টাইম : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫