ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

নির্দলীয়তার দাবি বিভ্রান্তিকর, যোগ্য মানুষই হোক ভোটের মাপকাঠি: বৈরাটী ইউনিয়ন চেয়ারম্যান মো. তাজুল ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৪৬ বার

Oplus_16908288

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৈরাটী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. তাজুল ইসলাম আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলমত নির্বিশেষে যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সমাজে প্রকৃত অর্থে নির্দলীয় মানুষ বলে কিছু আছে—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ প্রত্যেক মানুষেরই কোনো না কোনো রাজনৈতিক দল, মতাদর্শ কিংবা ব্যক্তির প্রতি কমবেশি সমর্থন থাকে। তাই নির্দলীয়তার দাবি অনেক সময় আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়।
তবে এই বাস্তবতার মাঝেও ভোটারদের প্রতি তার স্পষ্ট আহ্বান—নির্বাচনে দলীয় পরিচয় নয়, বরং প্রার্থীর চরিত্র, নৈতিকতা ও মানবিক গুণাবলীই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়।

চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও জুলুমের রাজনীতি থেকে মুক্ত করতে হলে এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে, যিনি দেশপ্রেমিক, মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

তিনি আরও বলেন, সেই প্রার্থী যেকোনো রাজনৈতিক দল, গোষ্ঠী কিংবা ধর্মের হতে পারেন। এমনকি তিনি যদি কারও ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনের আজীবন প্রতিপক্ষও হন, তবুও তা বিবেচ্য হওয়া উচিত নয়। কারণ যিনি ন্যায় ও ইনসাফকে ধারণ করেন, তার আশ্রয়-প্রশ্রয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও জালেমদের ঠাঁই পাওয়ার সুযোগ নেই—এমনটাই বর্তমান সময়ে সাধারণ মানুষের বিশ্বাস।

রাজনৈতিক সচেতন মহল মনে করছেন, চেয়ারম্যানের এই বক্তব্য আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় রাজনীতির বাইরে গিয়ে নৈতিক ও মানবিক নেতৃত্ব নির্বাচনের প্রশ্নটি নতুন করে সামনে এনেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

নির্দলীয়তার দাবি বিভ্রান্তিকর, যোগ্য মানুষই হোক ভোটের মাপকাঠি: বৈরাটী ইউনিয়ন চেয়ারম্যান মো. তাজুল ইসলাম

আপডেট টাইম : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫