ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১২৭ বার

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মশাল মিছিলে অংশ নিয়ে মো. মিজানুর রহমান (৪০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়াম থেকে বের হওয়া মশাল মিছিলে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের প্যারাভাঙ্গা গ্রামের মো. চান্দু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে। এরপর থেকে তার মনোনয়ন বাতিলের দাবিতে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. রুহুল হোসাইন, সাবেক সহসভাপতি শরীফুল ইসলাম এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলের নেতৃত্বে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে পুরাতন স্টেডিয়াম থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মিজানুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা তাকে দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, মশাল মিছিল চলাকালে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড শীতজনিত কারণে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে অংশ নিয়ে কর্মীর মৃত্যু

আপডেট টাইম : ১২:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫