ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রথম দর্শনে ‘আমি তোমার হতে চাই’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
  • ৩৪৪ বার

নির্মাতা অনন্য মামুন পরিচালিত ছবি ‘আমি তোমার হতে চাই’-এর প্রথম টিজার প্রকাশ পেয়েছে। ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে ইউটিউবে টিজারটি উন্মুক্ত করা হয়।

দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এ টিজারে দেখা গেছে অন্য এক বাপ্পিকে। ২ মিনিট ৪৭ সেকেন্ডের টিজারে বাপ্পি ছাড়াও মীম ও মিশা সওদাগর উপস্থিতিও নজর কেড়েছে।

‘আমি তোমার হতে চাই’ ছবির প্রধান দুই চরিত্রে আছেন বাপ্পী ও বিদ্যা সিনহা মীম। এছাড়া আরো আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, দীপালি, রাখি সাওয়ান্ত প্রমুখ।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সোমেশ্বর অলি ও নির্মাতা অনন্য মামুন। এ ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, মমতাজ, আহম্মেদ হুমায়ূন, তাসিন, কোনাল, শত্রুজিৎ ও অ্যাশ কিং। সঙ্গীত পরিচালনায় আছেন হাবিব ওয়াহিদ, শফিক তুহিন, আহম্মেদ হুমায়ূন ও নাভেদ পারভেজ। ইয়াসের আরাফাতের প্রযোজনায় ছবিটির বিপণনের দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।

প্রসঙ্গত, ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রচার-প্রচারণা কিংবা মুক্তিতে যে অস্থায়ী নিষেধাজ্ঞা ছিলো, সেটা স্থগিত করা হয়েছে। অর্থাৎ ছবিটি মুক্তি পেতে আপাতত আর কোনো বাঁধা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রথম দর্শনে ‘আমি তোমার হতে চাই’

আপডেট টাইম : ০৪:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬