ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

নির্বাচনে সেনাবাহিনী না থাকলে সিলেকশন হয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬
  • ৩৩৬ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী না চেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পরিস্কার করেছেন নির্বাচনে সেনাবাহিনী না থাকলে সিলেকশন হয়।

তিনি বলেন, গত সিটি নির্বাচনে আইভী সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন। সেনাবাহিনীর প্রয়োজনের কথা বলেছিলেন। এবার তিনি নির্বাচন নয়, সিলেকশন করবেন। এ কারণে তিনি সেনাবাহিনী চাচ্ছেন না। সেনাবাহিনী মোতায়ন ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিনিটির মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত ‘নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গণতন্ত্র ভোটাধিকার ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্বশর্ত’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নিরপেক্ষ নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার রূপরেখার কথা তুলে ধরে আমির খসরু মাহমুদ বলেন, খালেদা জিয়ার গতিশীল ও তথ্যনির্ভর এই প্রস্তাবনা সরকারকে নার্ভাস করে দিয়েছে। তারা ভাবছে এই প্রস্তাব না মেনে নিলে জনগণের সঙ্গে আরেকবার প্রতারণা করা হবে। যার কারণে খালেদা জিয়ার প্রস্তাব না পড়েই অন্তঃসারশূন্য বলেছে।

তিনি আরও বলেন,”জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়ার কারণেইড দেশের চলমান সঙ্কট চলছে। যার ফলে তারা একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি

নির্বাচনে সেনাবাহিনী না থাকলে সিলেকশন হয়

আপডেট টাইম : ০৪:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬