ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান ১৭২ বিলিয়ন ডলারের সবুজ বিনিয়োগ : বাংলাদেশের বড় সুযোগ কফি শুধু ঘুম তাড়ায়? দীর্ঘমেয়াদি স্বাস্থ্য নিয়ে যা বলছে গবেষণা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতে লাগাম ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের সময়সীমা বেঁধে দিলো সরকার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি এমবাপ্পে নাকি ইয়ামাল, ব্যালন ডি’অর নিয়ে স্যামুয়েল ইতোর বাজি

এনসিপি নেতাকে হত্যাচেষ্টা মামলা: যে তথ্য দিলেন নারী নেত্রী তন্বী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। মামলায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা।

পুলিশ সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে তন্বীকে আটক করে। পরে রাতে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়।

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তন্বী ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের পরিচয় দিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তন্বীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা। তন্বীর স্বামীর নাম তানভির শেখ।

এজাহারে বাদী রহিমা আক্তার ফাহিমা উল্লেখ করেন, ঘটনার আগে রবিবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তার স্বামীকে ওই বাসায় ডেকে নেন তন্বী। এর আগেও কয়েকবার মিটিংয়ের কথা বলে তাকে সেখানে নেওয়া হয়েছিল। সোমবার সকালে সেখানে পৌঁছানোর পর ৬ থেকে ৭ জন ব্যক্তি মোতালেব শিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল-আকসা মসজিদ এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীবান্ধব বৈশ্বিক নীতি নির্ধারণে গুরুত্ব জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মের বার্ষিক সভায় জুবাইদা রহমান

এনসিপি নেতাকে হত্যাচেষ্টা মামলা: যে তথ্য দিলেন নারী নেত্রী তন্বী

আপডেট টাইম : ১২:৩৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫