ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
  • ৪০৭ বার

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে আজ বুধবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। এসময় এক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং কমিশনের উপর অর্পিত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা চান।

তিনি রাষ্ট্রপতিকে আরও জানান, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ১৩তলা ভবনের নির্মাণ কাজ শিগগিরই শেষ হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ওই ভবনটি উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন।

প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

আগামি ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আবদুল হামিদ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

কাজী রকিবউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন।

এসময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬