ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪৭ বার

ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া আদালতে বলেছেন, ঘটনার (গুলি করে হত্যাচেষ্টার) আগে থেকেই হাদির সাথে ছিল ফয়সাল। সে (ফয়সাল) অনেক রাতে যেত। আবার ভোরে চলে আসতো।’ তবে গুলির বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন ফয়সালের স্ত্রী।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ কথা বলেন সামিয়া।

তিনি আরো বলেন, ‘ঘটনার বিষয়ে কিছু জানি না। ঘটনার ২/৩ দিন আগে আমার সাথে তার (ফয়সালের) দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ঘটনার দিন কথা হয়। এরপর থেকে আমাদের সাথে কথা বলেনি। আমাদের সাথে থাকে না।’

সামিয়া আদালতকে আরো বলেন, ‘আমার দুই বছরের একটা বাচ্চা আছে। আর যা তথ্য দেয়ার দিয়েছি। আর আমাদের হয়ে কেউ কথা বলবে বাবার বাড়িতে এমন কেউ নাই।’

শুনানি শেষে আদালত সামিয়াসহ তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাকি দুজন হলেন- ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

গত রোববার রাত আড়াইটার দিকে নরসিংদীর সদর থানা এলাকা থেকে সামিয়া ও সিপুকে এবং মারিয়াকে সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অনেক রাতে বের হতো, আসতো ভোরে: ফয়সালের স্ত্রী

আপডেট টাইম : ১১:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫