ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

প্রযোজক,পরিচালকের রুচি খুবই নিন্মমানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬
  • ২৯৩ বার

ঢালিউডে নানা কারণে আলোচিত একটি নাম পরীমনি। কখনো চলচ্চিত্র, কখনো ব্যক্তিজীবন তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এবার চটেছেন পরীমনি। তবে প্রেম, বিয়ে নয়। আসন্ন মুক্তি প্রতিক্ষীত ‘ধুমকেতু’ ছবির পোস্টার দেখে বেশ চটেছেন।

ছবির পোস্টারে দেখে গেছে তামিল ছবির জনপ্রিয় নায়িকা কাজল আগারওয়ালের ছবির ওপর পরীমনির মাথা বসানো হয়েছে। পোস্টারটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ধুমকেতু ছবিটি পরিচালনা করেছেন শফিক হাসান।

এ বিষয়ে ক্ষোভ নিয়ে পরীমনি বলেন, ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু ফলাফল কী? আমার অনেক ভালো ছবি ছিল। সেগুলো দিয়ে পোস্টার করলে আরও বেশি সুন্দর দেখাতো। বেশ রাগ হচ্ছে। আসলে এই ছবির প্রযোজক এবং পরিচালকের রুচি খুবই নিন্মমানের।’

তিনি আরও বলেন, পোস্টার দেখে ছবির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। এই ছবি নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই।’

দীর্ঘদিন ধরেই ঢালিউডে মাথাকাটা পোস্টার তৈরি হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি।

এদিকে পরীমনি পাঁচ দিনের জন্য কক্সবাজার যাচ্ছেন। সেখানে শাহ আলম মণ্ডলের ‘‘আপন মানুষ’ ছবির গানের শুটিংয়ে অংশ নিবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন

প্রযোজক,পরিচালকের রুচি খুবই নিন্মমানের

আপডেট টাইম : ১০:২৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০১৬