ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

টক অব দ্য কান্ট্রি : তারেক রহমানের দেশে ফেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৪ বার

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা এ মুহূর্তে তুঙ্গে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ঘরেবাইরে চায়ের টেবিলে সর্বত্রই এই আলোচনা, কবে দেশে ফিরবেন তিনি?

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে নভেম্বরের শেষের দিয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছিলেন বিএনপি নেতারা। এর মধ্যে গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।

এখন পর্যন্ত তারেক রহমান কবে দেশে ফিরবেন তা নিশ্চিত হওয়া যায়নি । তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে, তার দেশে ফেরার বিষয়টিতে ‘সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়’।

সরকারের পক্ষ থেকে তারেক রহমানকে দেশে ফিরলে সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন একাধিক উপদেষ্টা।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে দেশে ফিরে আসার পর তারেক রহমানের নিরাপত্তাঝুঁকি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশে কারও জন্য কোনো নিরাপত্তাঝুঁকি নেই। সরকার সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশে ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানএখন পর্যন্ত কোনো ট্রাভেল পাসের আবেদন করেননি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, তিনি (তারেক রহমান) যদি ট্রাভেল পাস চান তাহলে তা ইস্যু করা হবে।

তারেক রহমানের দেশে আসা নিয়ে সুনির্দিষ্ট তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলেও জানান তৌহিদ হোসেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য ট্রাভেল পাস আসলে একধরনের আনুষ্ঠানিকতা মাত্র।  এটা কেবল ‘স্বাক্ষর আর সিলের’ ব্যাপার। সর্বোচ্চ এক ঘণ্টায় তার ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা বা আপত্তি নেই।

এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মঙ্গলবার বিকেলে নতুন তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব লের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমকে তিনি বলেন,‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে কৃষক বিপর্যয়: ক্ষতিগ্রস্তদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর

টক অব দ্য কান্ট্রি : তারেক রহমানের দেশে ফেরা

আপডেট টাইম : ১০:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫