ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১০০ বার

Oplus_16908288

রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের প্ল্যানিং এডিটর এরফানুল হক নাহিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা গ্রহণ করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন আমিনুল আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন মুরাদ হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মশিউর রহমান। দিনব্যাপী আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলার এই উচ্ছ্বাসমুখর পরিবেশে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকায় দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫