ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে দুই কারাগারে স্থানান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫১ বার
শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি তার স্ত্রী তামান্না শারমীনকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার মো. ইকবাল হোসেন।
এর আগে, আলোচিত এ দম্পতিকে অনেকটা গোপনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরানো হয়। তবে সোমবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়।
যদিও ঠিক কবে তাদের সরানো হয়েছে, তা কারাগারের কেউ সুনির্দিষ্টভাবে বলছে না। জানা গেছে, অন্তত এক সপ্তাহ আগে দুই কারাগারে পাঠানো হয়।
সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণ ছাড়াও স্বাভাবিক কারণে বন্দিদের অন্য কারাগারে পাঠানো হয়। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া।
প্রসঙ্গ, চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী গ্রুপের সদস্যরা তাকে ধরিয়ে দিতে পুলিশকে সহায়তা করেছে। সাজ্জাদকে গ্রেফতারের কয়েক মাস পর গত ১০ মে রাতে দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে দুজনই ছিলেন চট্টগ্রাম কারাগারে। তবে কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দু’জনকে পৃথক কারাগারে সরিয়ে ফেলা হয় বলে জানা গেছে।
সাজ্জাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ অন্তত ১৫টির বেশি মামলা আছে। নগরীর এবং জেলার বিভিন্ন স্থানে একাধিক হত্যা মামলার মোস্ট ওয়ান্টেড আসামি সাজ্জাদ। তার স্ত্রী তামান্নার বিরুদ্ধে থানায় আছে জোড়া খুনের মামলা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হোয়াটসঅ্যাপে ‘গেস্ট চ্যাটস’ ফিচার, অ্যাকাউন্ট ছাড়াই করা যাবে মেসেজ

ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে দুই কারাগারে স্থানান্তর

আপডেট টাইম : ০৯:১৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫