ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

হোয়াটসঅ্যাপের নতুন চমক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫১ বার

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ইনস্টাগ্রাম নোটসের মতো স্বল্পমেয়াদি স্ট্যাটাস আপডেট ফিচার চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা এখন ছোট টেক্সট বা বার্তার মতো আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টে থাকা অন্যদের কাছে দৃশ্যমান হবে। নতুন এই ফিচারটির নাম রাখা হয়েছে ‘অ্যাবাউট’।

হোয়াটসঅ্যাপের শুরুর দিকের ফিচারগুলোর একটি ছিল ‘অ্যাবাউট’। নিরাপত্তা ও প্রাইভেসি কাঠামো আরও শক্তিশালী করার পর এবার সেটিকেই আধুনিক রূপে ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি। ছোট এই আপডেটগুলো একান্ত চ্যাট উইন্ডোতে দেখা যাবে এবং প্রোফাইলেও প্রদর্শিত হবে। এমনকি চ্যাট থেকেই অ্যাবাউট স্ট্যাটাসে ট্যাপ করে সরাসরি রিপ্লাই দেয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে।

ইনস্টাগ্রাম নোটসের মতো হোয়াটসঅ্যাপের অ্যাবাউট স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। পাশাপাশি নির্দিষ্ট সময় নির্ধারণের জন্য টাইমারও থাকবে, ফলে ব্যবহারকারী চাইলে নিজের মতো সময়সীমা বেছে নিতে পারবেন। গোপনীয়তা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও থাকবে আলাদা সেটিংস। তবে শুরুতে ফিচারটি ইনস্টাগ্রাম নোটসের মতো সমৃদ্ধ হবে না। যেখানে ইনস্টাগ্রাম নোটসে ছোট ভিডিও বা গান যুক্ত করার সুযোগ রয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে আপাতত কেবল টেক্সট আপডেটই দেওয়া যাবে। ভবিষ্যতে ব্যবহারকারীদের আগ্রহ বাড়লে মাল্টিমিডিয়া যুক্ত করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে মেটা।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছাতে শুরু করবে। এর আগে গত মাসে প্রোফাইল ছবির ওপরে কভার ফটো যোগ করার ফিচার আনার ঘোষণা দেয় হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীরা গ্যালারি থেকে ইচ্ছেমতো ছবি বেছে নিয়ে কভার হিসেবে সেট করতে পারবেন। যদিও ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক ধাপে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

হোয়াটসঅ্যাপের নতুন চমক

আপডেট টাইম : ০৭:২৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫