ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম বিগত ৩ নির্বাচনে প্রশাসন, পুলিশ, ইসি ও গোয়েন্দা সংস্থার একাংশ পরিকল্পনা বাস্তবায়নে রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হয় সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস, ভরি কত মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাড়বে নিরাপত্তা ঝুঁকি: আইসিসির চিঠি কোটিপতি তাহেরীর স্বর্ণ ৩১ ভরি, স্ত্রীর নামে কিছুই নেই কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস ইসিতে আপিল শুনানি: তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন বিক্ষোভকারীদের হত্যায় যুক্তরাষ্ট্র ও ইরানের চরিত্র একই ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্ড দিচ্ছে সরকার, মিলবে যেসব সুবিধা অবশেষে সুখবর পেলেন মেহজাবীন

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে এক দফা দাবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬৪ বার

Oplus_16908288

৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে যোগ দেবেন সারাদেশের কর্মচারীরা

ডিসেম্বর মাসের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ– এক দফা দাবিকে সামনে রেখে আগামী ৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় সমিতি “বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা কেন্দ্রীয় কর্মচারী পরিষদ।” এ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬৪ জেলার জেলা কমিটি, সরকারি কলেজ ইউনিট কমিটি এবং অধিদপ্তরের আওতাধীন সকল স্তরের কর্মচারী সমাবেশে অংশ নেবেন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেন ও মহাসচিব মো. বেল্লাল হোসেন এক যৌথ বিবৃতিতে জানান,
দীর্ঘদিনের ন্যায্য দাবিকে উপেক্ষা করে গেজেট প্রকাশে অযথা সময়ক্ষেপণ করা হচ্ছে। দেশের লাখো কর্মচারীর আগ্রহ ও অধিকারকে সামনে রেখে ৫ ডিসেম্বরের মহাসমাবেশকে সর্বাত্মক সফল করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, গেজেট প্রকাশে বিলম্ব বা অস্পষ্টতা দেখা দিলে কর্মচারীদের প্রত্যাশা রক্ষায় কেন্দ্রীয় কমিটি পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংগঠনের নেতারা জানান, চলমান পরিস্থিতিতে ৯ম পে-স্কেলের গেজেট এখন শুধু বেতন কাঠামোর বিষয় নয়—এটি কর্মচারীদের মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই এই দাবির প্রতি সরকারের দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করছেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জামায়াত নির্বাচনে সমঝোতার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: শীর্ষ ওলামায়ে কেরাম

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে এক দফা দাবি

আপডেট টাইম : ১১:৩৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫