ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নেত্রকোণা-৫ এ জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার গণসংযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১০১ বার

জেলা প্রতিনিধি (নেত্রকোণা)ঃ নেত্রকোণা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব মাছুম মোস্তফা শনিবার পূর্বধলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ চালান। দিনের শুরুতে তিনি নারান্দিয়া ইউনিয়নে দরজায় দরজায় ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিকেলে বিশকাকুনী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ অব্যাহত রাখেন।

গণসংযোগ কর্মসূচির ফাঁকে তিনি অসুস্থ সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব আজিজুল হক সোহেল এবং দৈনিক যায়যায়দিন-এর পূর্বধলা উপজেলা প্রতিনিধির অসুস্থ পিতাকে বাড়িতে গিয়ে খোঁজখবর নেন।

সন্ধ্যায় বিশকাকুনী সমাজকল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট পরিদর্শন করেন জনাব মাছুম মোস্তফা। এ সময় তিনি যুবসমাজকে মাদকাসক্তি ও মোবাইল আসক্তি থেকে রক্ষায় খেলাধুলার প্রতি বেশি মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলায় সম্পৃক্ত করতে আরও বিস্তৃত কর্মসূচি হাতে নেওয়া হবে।”

গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নেত্রকোণা-৫ এ জামায়াত প্রার্থী মাছুম মোস্তফার গণসংযোগ

আপডেট টাইম : ০১:০০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫