ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ধর্ষণ মামলায় আদালত থেকে পালানো আসামি ফের গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
  • ৪৪৪ বার

পুলিশি হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যাওয়া গারো তরুণী গণধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামি রুবেলকে (২৬) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরের দিকে বাড্ডা থানা পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে গারো তরুণী ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার জন্য রুবেল ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। বিচারকের খাস কামরায় ঢোকানোর এক ফাঁকে সকলের অগোচোরে সে পালিয়ে যায়। এ বিষয়ে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’বলে পরিচিত রুবেল হোসেনের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে গত শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ধর্ষণ মামলায় আদালত থেকে পালানো আসামি ফের গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:২৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬