ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

পল্লবীতে দোকানে ঢুকে বুকে-পিঠে-মাথায় পিস্তল ঠেকিয়ে ৭টি গুলি করে হেলমেট পরা তিনজন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • ১০৯ বার

রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুরের পল্লবী থানার পেছনে সি ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন গুলিবিদ্ধ কিবরিয়াকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত ৮টার দিকে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

dhakapost

পুলিশের আরেকটি সূত্রে জানা যায়, সন্ধ্যায় পল্লবীর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি নামে একটি দোকানে ঢোকেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত ওই দোকানে ঢুকে তার মাথা, বুক ও পিঠে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

এদিকে, এ ঘটনায় আরিফুল (২২) নামে এক রিকশাচালকও গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। এ সময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কিবরিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

পল্লবীতে দোকানে ঢুকে বুকে-পিঠে-মাথায় পিস্তল ঠেকিয়ে ৭টি গুলি করে হেলমেট পরা তিনজন

আপডেট টাইম : ১১:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫