ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেফতার ৫: ডিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১০৮ বার

রাজধানীর পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার ব্রিফিং করবে ডিএমপি। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিস্তারিত তুলে ধরবেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুই অস্ত্রধারীর গুলিতে মামুন নিহত হন। তিনি মামলার হাজিরা দিয়ে বের হচ্ছিলেন বলে জানা গেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামুন দৌড়ে হাসপাতাল প্রাঙ্গণে ঢুকছেন। এ সময় পেছন মাস্ক পড়া দুইজন ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কয়েক রাউণ্ড গুলি ছুড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

মামুন হত্যার ঘটনায় দুই শুটারসহ গ্রেফতার ৫: ডিবি

আপডেট টাইম : ০৯:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫