ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

মহিলা লীগ নেত্রীসহ আ.লীগ নেতা বোমা ফারুক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১১৪ বার

ফরিদপুরে বোমা ফারুক খ্যাত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ফারুক হোসেনকে (৬৭) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁর সাথে জেলা যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের ঝিলটুলীতে অবস্থিত একটি বহুতল ভবনের নিজস্ব ফ্লাট থেকে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওরফে বোমা ফারুক ও যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার বলেন, ফারুক হোসেন নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছিলেন। তিনি এই ষড়যন্ত্রের একজন  অন্যতম পরিকল্পনাকারী ও অর্থ যোগানদাতা। জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন স্বীকার করেছেন যে, লকডাউন কর্মসূচি সফল করার জন্য তাঁকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ৫ লাখ টাকা দিয়েছেন।

ফারুক হোসেনের বিরুদ্ধে বর্তমানে বিস্ফোরকদ্রব্য আইনে মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে আদালতে প্রেরণ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, ফারুক হোসেনের বাম হাতের মধ্যমা আঙুল বোমা বিস্ফোরণে বিচ্ছিন্ন হওয়ায় তিনি ‘বোমা ফারুক’ নামে পরিচিত। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গত অক্টোবর মাসে ফেসবুকে এক পোস্টে তিনি নিজেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে আসছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

মহিলা লীগ নেত্রীসহ আ.লীগ নেতা বোমা ফারুক গ্রেফতার

আপডেট টাইম : ১১:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫