ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ১০০ বার

ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুরাট বাজারের ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এ সার ও বীজ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার অতিরিক্তি কৃষি কর্মকর্তা মুহাম্মদ জুনাইদ হাবীব।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ মজুদ করা হয়েছে।

সে সময় আমরা ওই কার্যালয়ে গিয়ে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান বলেন, এই সারগুলো বিতরণ করতে করতে রাত হয়ে গিয়েছিল। যার কারণে অফিসে রাখা হয়েছিল। আজ শনিবার সেগুলো বিতরণের কথা ছিল। কিন্তু তার আগেই রাজনৈতিক প্রতিপক্ষরা কৃষি বিভাগকে অবহিত করে এ ধরনের সার উদ্ধারের কথা মিডিয়ায় প্রচার করছে। এই সারগুলো আত্মসাৎ কিংবা অন্য কোন উদ্দেশ্যে রাখা হয়নি বলে তিনি মন্তব্য করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ

আপডেট টাইম : ১০:৫৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫