ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

মাদক-সংঘর্ষে গোলকধাঁধা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৩৮ বার

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর কাছে হয়ে ওঠেছে এক গোলকধাঁধাঁ। যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে নাম মাত্র সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারিবারিদের গ্রেফতার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নানা জিজ্ঞাসা।

দিনে-দুপুরে চলছে গুলি। কারেও হাতে পিস্তল, কারও হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প।

রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র। যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারীরা। প্রায়ই হচ্ছে সংঘর্ষও।

বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রীক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এ কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া। ডান হাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। কিছুদিন আগে বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার হলেও ফের জামিনে বেরিয়ে আসে তারা।

পুলিশ বলছে, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা।

জেনেভা ক্যাম্পকেন্দ্রীক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা অনেক দিনের। এলাকাবাসীর চাওয়া ছিলো রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকার আমলে এতে লাগাম পড়বে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

মাদক-সংঘর্ষে গোলকধাঁধা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প

আপডেট টাইম : ১১:০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫