ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মেয়ের প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন শ্রীদেবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬
  • ৩১৮ বার

কী-ই বা এমন হয়েছিল! দু’-একটা চুমু বই তো কিছু নয়! কিন্তু, তাতেই রেগে আগুন হয়ে উঠেছেন শ্রীদেবী। জারি করেছেন ফরমান- বয়ফ্রেন্ডের সঙ্গে আর দেখা করা চলবে না! নায়িকা হয়েও বড় মেয়ে জাহ্নবীকে কেন এমন কড়া শাসনে বাঁধছেন শ্রীদেবী? তাঁর তো এটা জানাই যে সংবাদমাধ্যম সেলিব্রিটিদের ব্যক্তিজীবনের খোঁজ করার জন্য কেমন মুখিয়ে থাকে! সেটা তো আবার ঘুরিয়ে-ফিরিয়ে সুবিধাও দেয় সেলিব্রিটিদের। তাহলে?

বলিউডে শ্রীদেবীর ঘনিষ্ঠ-মহল বলছে, তিনি না কি অত্যন্ত রক্ষণশীল এক নায়িকা! কোনো কাজ তিনি মায়ের সঙ্গে পরামর্শ না করে করতেন না। মায়ের শাসন মাথা পেতে নিয়েই তিনি বড় হয়েছেন। সেই জন্য শাসনটাই এখন ফিরিয়ে দিচ্ছেন মেয়েদেরও!

তবে আরও একটা কারণ থাকতে পারে। শ্রীদেবী হয়তো মেয়েকে জনতার অতিরিক্ত কৌতূহল আর বিতর্কের হাত থেকে আগলেই রাখতে চাইছেন। তিনি তো ভালই জানেন, এই ভারতীয় সমাজে মেয়েদের নিয়ে কীরকম কথা চালাচালি হয়! তার উপরে ভাইরাল হয়েছে বয়ফ্রেন্ড শিখর পাহরিয়ারের সঙ্গে জাহ্নবীর ঠোঁট ছোঁয়ার দৃশ্য! সেটা দেখে দৃশ্যসুখ পাচ্ছেন অনেক বিকৃতমনস্কও! সেসব মা হিসেবে শ্রীদেবীর ভাল না-লাগারই কথা!

ফলে, ইচ্ছে না থাকলেও আপাতত প্রায় ঘরবন্দি হয়ে রয়েছেন জাহ্নবী। শুধু যে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করা বন্ধ, তা-ই নয়! পাশাপাশি, মেয়ের কাছাকাছি কোনো ছেলে বন্ধুকেই ঘেঁষতে দিচ্ছেন না শ্রীদেবী! তাঁর কেবল একটাই কথা- এখন কেরিয়ারে মন দিন জাহ্নবী! অনেক ছবির অফারই আসছে এক এক করে, তার কোনো একটা সই করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করুন তিনি! তবে, কোন ছবি করবেন জাহ্নবী, মনে হয় সেটাও ঠিক করে দেবেন শ্রীদেবীই! রকম-সকম দেখে তো তাই মনে হচ্ছে!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মেয়ের প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়ালেন শ্রীদেবী

আপডেট টাইম : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬