ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জানেন কত শতাংশ নারী ভোট পেয়েছেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
  • ৩১৬ বার

নারীদের চরম কটূক্তি আর হয়রানি করার পরও বিপুলসংখ্যক নারী ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিয়েছে। বিশ্লেষকদের অভিমত, যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে নারী নির্যাতন আর লিঙ্গবৈষম্যের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে অর্থনীতি, জীবিকা আর অভিবাসী ইস্যু। তাই পুরুষদের পাশাপাশি নারীরাও বিপুল হারে ট্রাম্পকে ভোট দিয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের বুথফেরত জরিপে দেখা গেছে, নারী ভোটের ৫৪ শতাংশ ট্রাম্পের পক্ষে গেছে। হিলারি পেয়েছেন ৪২ শতাংশ নারী ভোট। আরো দেখা

গেছে, ট্রাম্পকে যেসব নারী ভোট দিয়েছে, তাদের ৫৩ শতাংশ হলো শ্বেতাঙ্গ নারী। এসব শ্বেতাঙ্গ নারীর মধ্যে ৬২ শতাংশ স্কুলের গণ্ডি পেরোয়নি।

নিউ ইয়র্কের সেইন্ট জনস ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের প্রধান অধ্যাপক ডায়ান হেইথ বলেন, ‘নারীদের মধ্যে কোনো ঐক্যই তৈরি হয়নি। ঐক্যের মনোভাব যাদের মধ্যে গড়ে ওঠেনি, তাদের ওপর ট্রাম্পের নারী অবমাননা কোনো ছায়াই ফেলতে পারেনি।’

ট্রাম্প সমর্থক নারীদের সম্পর্কে স্লেট শীর্ষক সাময়িকীতে এল ভি অ্যান্ডারসন এক নিবন্ধে লিখেছেন, বেশির ভাগ শ্বেতাঙ্গ নারী অভিন্ন নারীবাদী ঐক্যে শামিল হতে চায় না। বেশির ভাগ শ্বেতাঙ্গ নারী কেবল একজন ব্যক্তি হতে চায়। আর এ জন্য আমাদের সবাইকে ভুগতে হবে।’

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জেন্ডার স্টাডিজের অধ্যাপক জুলিয়েট উইলিয়াম বলেন, ‘এবারের নির্বাচনে যে বিষয়টা একেবারে প্রথম দিকেই বোঝা গেছে, তা হলো ট্রাম্প ক্ষুব্ধ শ্বেতাঙ্গ পুরুষদের ভোট নিজের দিকে টানছিলেন।’ -এএফপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জানেন কত শতাংশ নারী ভোট পেয়েছেন ট্রাম্প

আপডেট টাইম : ০৪:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬