ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওমান ও নেপাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৫৩ বার

২০২৬ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান ও নেপাল। আসন্ন এই বিশ্ব আসরের ১৮ ও ১৯তম দল হিসেবে কোয়ালিফাই করল দল দুটি।

বুধবার (১৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে হারিয়ে দিয়েছে সামোয়াকে। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর এবং বৃহস্পতিবার জাপানের বিপক্ষে আরব আমিরাতের পরবর্তী ম্যাচ নির্ধারিত থাকায়, সুপার সিক্স পর্বে নিজেদের মধ্যকার ম্যাচের আগেই ওমান ও নেপাল তাদের শীর্ষ তিনে থাকার বিষয়টি নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেল।

আরব আমিরাত বৃহস্পতিবার জাপানের মুখোমুখি হবে। এ ম্যাচে তারা জিতলে ২০তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে। আর যদি জাপান জিতে যায় তবে ২০তম দলের জন্য অপেক্ষা করতে হবে ১৭ অক্টোবর পর্যন্ত। নিজেদের শেষ ম্যাচে জাপান সেদিন ওমানের মুখোমুখি হবে। জিতলে টিকিট পাবে জাপান, হারলে আরব আমিরাত।

উল্লেখ্য, ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হবে, পর্দা নামবে ৮ মার্চ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওমান ও নেপাল

আপডেট টাইম : ১০:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫