ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মিথিলার পাসপোর্টে স্বামী কে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ১০৮ বার

ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নতুন করে প্রেম করছেন। এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তবে তার প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সোমবার সুস্মিতার সঙ্গে শারদীয় দুর্গোৎসবে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত। এর আগে ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারেও একসঙ্গে হাজির হয়েছিলেন দুজন। এরপর থেকে প্রেমের গুঞ্জন আরও উসকে উঠে।

এরই মধ্যে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল এমন- অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়—আপনি কী বলবেন? জবাবে মিথিলা বলেছেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’

তবে উনি কি এখনো আপনার স্বামী? এ প্রশ্নের জবাবে দুই সেকেন্ড সময় নিয়েছেন মিথিলা। পরে তিনি বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে?—মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’

২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেছেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন তিনি। আইরাকে ভর্তি করিয়েছিলেন কলকাতার একটি স্কুলে। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন অভিনেত্রী।

এছাড়া ওই অনুষ্ঠানে সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার দূরত্ব নিয়ে আলোচনাও হয়। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা মেলে না। ২০২৪ সালের জুলাইয়ের পর আর কলকাতা যাননি মিথিলা। কেন যাননি জানতে চাইলে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি

মিথিলার পাসপোর্টে স্বামী কে

আপডেট টাইম : ০৬:২৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫