ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বাপ-বেটা দুজনেই পাগল’, আরিয়ান খান প্রসঙ্গে করণ জোহর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১০৭ বার
চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে অভিনেতা শাহরুখ খানের বন্ধুত্ব বলিউডে বহুল চর্চিত। করণ প্রায়শই শাহরুখকে তাঁর ‘ভাই’ বলে সম্বোধন করেন। সম্প্রতি শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি ‘ব্যাডাস অফ বলিউড’-এ করণ জোহর অভিনয় করেছেন। এই প্রসঙ্গে একটি ইউটিউব চ্যানেলে আরিয়ান এবং শাহরুখের ব্যক্তিগত গুণাগুণ নিয়ে মুখ খুললেন করণ।

‘ব্যাডস অব বলিউড’-এ কাজের অভিজ্ঞতা নিয়ে শাহরুখ-পুত্রকে নিয়ে একটি আবেগঘন নোট লিখেছেন করণ। সেই নোটে তিনি আরিয়ানকে সস্নেহে ‘আমার প্রথম সন্তান’ বলে উল্লেখ করেছেন, যা তাদের পারিবারিক নৈকট্য আরও স্পষ্ট করে তোলে। কমল নাহাটার ইউটিউব শোর র‍্যাপিড-ফায়ার রাউন্ডে করণ জোহর শাহরুখ খান ও আরিয়ান খানের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে মুখ খুলেছেন। করণের দাবি, ‘তাদের দুজনেরই মাথা খারাপ, সমানভাবে পাগলাটে।

প্রতিটি দৃশ্যের প্রতিটি শট সম্পর্কে তাঁরা আবেগপ্রবণ। আরিয়ান যা চায় তা না পেলে পাগল হয়ে যায়।’তবে আরিয়ানের ক্ষেত্রে দৃশ্য মনের মতো না হলে সে খুব দ্রুত ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এইখানেই করণ দেখিয়েছেন তাদের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য।

তার কথায়, ‘তবে যেটা ওকে শাহরুখের থেকে আলাদা করে, তা হলো— ওর মঞ্চটা ক্যামেরার সামনে নয়, পিছনে।’শাহরুখ খানের পেশাদারিত্ব নিয়ে বলতে গিয়ে করণ জোহর জানান এক চমকপ্রদ তথ্য। তিনি বলেন, ‘শাহরুখ খান কখনও কোনো সিনেমা সাইন করার আগে পারিশ্রমিক নিয়ে কথা বলেন না। ও বলে, তুমি যেটা চাও কাগজ পাঠাও, আমি সই করে দেব। আজ পর্যন্ত ও কোনও সিনেমার জন্য টাকা বা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেনি।

শাহরুখ খান ও করণ জোহরের সম্পর্কের শুরুটা হয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা থেকে, যেখানে করণ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মাধ্যমে করণের পরিচালনায় অভিষেক হয়, আর মুখ্য ভূমিকায় ছিলেন শাহরুখ। এই জুটির হাত ধরেই বলিউড পেয়েছে ‘কভি খুশি কভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বাপ-বেটা দুজনেই পাগল’, আরিয়ান খান প্রসঙ্গে করণ জোহর

আপডেট টাইম : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫