ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

মদনে বিবাদীর ঘরে আগুন বাদীর ঘাড়ে দায় চাপানোর চেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ২২৭ বার

Oplus_16908288

জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে আসামিদের বসত ঘর পুড়িয়ে দেওয়ার লিখিত অভিযোগ দিয়েছে বিবাদী পক্ষ। বাদী পক্ষের দাবি মামলা থেকে বাঁচতে এবং পাল্টা মামলা করতে অগ্নিকাণ্ডের নাটক সাজিয়েছে আসামরীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের পাছআলমশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জিকারা আক্তার নামের এক নারী শুক্রবার মদন থানায় লিখিত অভিযোগ করেছে।

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আলমশ্রী গ্রামের খান বাহাদুরের ছেলে এ্যাড. রুহুল আমিন রুবেলের পরিবারের সাথে একই গ্রামের সাইদুর রহমানের ছেলে দিলোয়ার হোসেন বিবেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধে ২০২৪ সালের ১২ এপ্রিল দেলোয়ার হোসেন লোকজন এ্যাড. রুহুল আমিন রুবেলের বাড়িতে হামলা চালায়। তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন এ্যাড. রুহুল আমিন রুবেল।

মামলার পর থেকে স্থানীয় মাতাব্বর নিয়ে বিষয়টি আপোষ মীমাংসার জন্য বাদী পক্ষকে চাপ দিয়ে আসছে আসামিরা। কিন্তু ওই মামলায় দুইজন আসামি সম্প্রতি জেল থেকে বের হয়েছে। বাকী আসামিরা হাজিরা না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আসামিরা ফেরারি থাকায় তাদের বাড়িতে কেউ বসবাস করে না। আসবাবপত্র নিয়ে প্রায় এক বছর ধরে তারা ঢাকা শহরে বসবাস করছেন। গত বৃহস্পতিবার আসামি মিন্টু মিয়ার বসত ঘর আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ লাখ ৫২ হাজার টাকার মালপত্র ক্ষতিপূরণের কথা উল্লেখ করে ৩ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে জিকারা আক্তার থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগকারী জিকারা বলেন, প্রতিবেশী রুবেলের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে। আমার ছেলে এই মামলায় জেলে গিয়েছে। মামলাটি আপোষ করার জন্য এলাকার মাতুব্বর এবং আমরা বলছি। কিন্তু তারা আপোষ হচ্ছে। তারা আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ায় হুমকি দিয়েছিল।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে আমি পরিবার নিয়ে ঢাকায় থাকি। কে বা কারা আমার বসত ঘরে আগুন দিয়েছি আমি দেখিনি। কিন্তু থানায় তো বাদী পক্ষের বিরুদ্ধে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ দিয়েছেন এমন প্রশ্নের জবাব দেননি তিনি।

এ বিষয়ে বাদীপক্ষের এ্যাড. রুহুল আমিন রুবেল জানান, গত বছর দেলোয়ার হোসেন বিবেক তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে হামলা করেছে। তারা এলাকার উশৃংখল লোক এটা সবাই জানে। আমরা বিচারের আশায় মামলা করেছি। কিন্তু মামলা তুলে নিতে তারা আমাদের বার বার হুমকি দিয়ে যাচ্ছে। আপোষ মীমাংসা হওয়ার জন্য স্থানীয় ভাবে আমাদের চাপ দিচ্ছে। কিন্তু এতে রাজি না হওয়ায় পরিত্যক্ত একটি ঘর তারা নিজেরা পুড়িয়ে আমাদের নামে মামলা দেয়ার চেষ্টা করছে।

এ ব্যাপারে মদন ফায়ার সার্ভিসের দায়িত্বরত অফিসার মঞ্জু মিয়া (লিডার) জানান, আলমশ্রী গ্রামের অগ্নিকাণ্ডের কোনো সংবাদ আমরা পায়নি। সংবাদ পেলে অবশ্যই ঘটনাস্থলে আমাদের টিম পাঠাত।

মদন থানার ওসি শামসুল আলম শাহ জানান, অগ্নিকান্ডের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয় তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

মদনে বিবাদীর ঘরে আগুন বাদীর ঘাড়ে দায় চাপানোর চেষ্টা

আপডেট টাইম : ০৫:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫