ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময় : জান্নাতুল সুমাইয়া হিমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ১৭৩ বার

বিভিন্ন ধরনের গল্পে কাজ করার প্রস্তাব পাচ্ছি। সত্যি বলতে কী, এই সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। কথাগুলো বলছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি আরও বলেন, এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনে করি, একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরও পরিণত করতে পারে এই চ্যালেঞ্জিং সময়টাতেই। যারা আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং নাটকে কাজ করাচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। সব যে একই ঘরানার গল্প এমন নয়, রোমান্টিক, কমেডিসহ নানা গল্পের নাটকের কাজ করার প্রস্তাব আসছে। কিছু ছিল নারীপ্রধান গল্পও। নতুন গল্পের নাটকগুলোতে কাজ করে খুবই আনন্দ পাচ্ছি।

এদিকে ১ অক্টোবর অন্তর্জালে উন্মুক্ত হয়েছে হিমির নতুন নাটক ‘হিটম্যান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক। মাত্র দুই দিনেই নাটকটি ১০ লাখের বেশি ভিউ। এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি বহু জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন। নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক নাটক। হিমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। দেশে ফিরেই তিনি মোশাররফ করিমের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘লাল মোরগের ঝুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছে তারিক মুহাম্মদ হাসান। নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

এ নাটক প্রসঙ্গে হিমি বলেন, ‘হিটম্যান নাটকটা প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে লাল মোরগের ঝুল নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে আরও বেশ কয়েকটি নাটক করার পরিকল্পনা আছে।’আজ হিমির বিশেষ দিন, জন্মদিন। দিনটি কিভাবে কাটবে? এমন প্রশ্নের উত্তরে হিমি বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন আগামীতে আরও ভালো ভালো নাটক উপহার দিতে পারি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময় : জান্নাতুল সুমাইয়া হিমি

আপডেট টাইম : ১০:২০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫