ঢাকা ১১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১৩৩ বার

কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি; আর তা নিয়ে ভক্তদের আগ্রহও থাকে তুঙ্গে। সম্প্রতি নানা অজানা কথা প্রথমবারের মতো শোনালেন এই নায়িকা।

মূলত, মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে পরীমণির অজানা নানা গল্প উঠে আসে। সেখানে পরী জানান, ছোটবেলায় নাচ শেখার জন্য একটি স্কুলে ভর্তি হয়েছিলেন; সেখানে বিখ্যাত নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-কে দেখেন পরীমণি। এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ভয়ে-লজ্জায় ক্লাস ছেড়ে পালিয়ে যান, আর ফেরেননি।

প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথা তুলে ধরেছেন। পডকাস্টে পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার দুই সন্তান পুন্য ও প্রিয়মের জন্যই তার জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের কোনো অভ্যাস না থাকলেও এখন তিনি নিয়মিত সঞ্চয় করছেন সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে।

মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘আমি এখন পূণ্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।’

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তৈরি এই বিশেষ পডকাস্ট আগামী শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার করার কথা রয়েছে। বলা বাহুল্য, এই পডকাস্টে পরীমণির জীবনের অজানা-না বলা অনেক গল্পই দর্শক-শ্রোতাদের সামনে উঠে আসবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৌকে দেখে পালিয়ে যান পরীমণি, আর ফেরেননি

আপডেট টাইম : ০৫:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫