ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভালো নেই ইলিয়াস কাঞ্চন, আক্রান্ত ব্রেন টিউমারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৭২ বার

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভালো নেই। দীর্ঘ সাত মাস ধরে অসুস্থ তিনি। এমনকি তিনি ৬ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। অভিনেতার অসুস্থতা এবং চিকিৎসা সম্পর্কে  প্রথমবার বিস্তারিত জানালেন তার ছেলে মিরাজুল মইন জয়।

নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার (১ অক্টোবর) কানাডা থেকে ভার্চুয়ালি কথা বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

মিরাজুল মইন বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত এবং চিকিৎসা এখনও চলমান। বছরের শুরুতে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। পরে পরিস্থিতি গুরুতর হওয়ায় পরিবারের সদস্যরা ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেন।

মইন জানান, দীর্ঘ প্রায় ছয় ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর এমআরআই করা হয়। দুই দিন পরে রিপোর্টে জানা যায়, তার মাথায় টিউমার রয়েছে। এই টিউমারের কারণে ইলিয়াস কাঞ্চন আগে থেকে কথা বলার সময় আটকে যেতেন এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছিল। এমআরআই রিপোর্টের পর ১৩ এপ্রিল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভ সংযোগস্থলে অবস্থান করছে। তাই সরাসরি অপারেশন করা  যাবে না। পরবর্তীতে পরিবার থেক এসিদ্ধান্ত নেয়া হয় তার চিকিৎসা লন্ডনে করানো হবে। এরপর গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চন লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পৌঁছানোর পর হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারির অধীনে তিন মাস পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। ৫ আগস্ট উইলিংটন হাসপাতাল-এ প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান পুরো টিউমার অপসারণ সম্ভব নয়, অপারেশনের ফলে জীবনহানি বা প্যারালাইসিসের ঝুঁকি থাকতে পারে।

পরিবারের অনুমতিতে টিউমারের একটি অংশ অপসারণ করা হয়, বাকিটা রেডিয়েশন ও কেমোথেরাপি-র মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে। চলতি মাসেই রেডিয়েশন এবং কেমোথেরাপি শুরু হবে বলে জানিয়েছেন মিরাজুল মইন জয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভালো নেই ইলিয়াস কাঞ্চন, আক্রান্ত ব্রেন টিউমারে

আপডেট টাইম : ১১:৪০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫