ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বিশ্বের সবচেয়ে ধনী তারকা শাহরুখ খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১৭২ বার

শোবিজ দুনিয়ায় সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন।

হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ বলা হয়েছে, ‘৫৯ বছর বয়সী বলিউডের বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি রুপি।

শাহরুখ খান এখন আন্তর্জাতিক তারকাদের থেকেও ধনী। তিনি প্রায় ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। এই অর্জনে শাহরুখ পেছনে ফেলেছেন টেলর সুইফ (১.৩ বিলিয়ন মার্কিন ডলার), আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন মার্কিন ডলার), জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন মার্কিন ডলার) এবং সেলিনা গোমেজের (৭২০ মিলিয়ন মার্কিন ডলার) মতো তারকাদের।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শাহরুখের অবস্থান দীর্ঘদিন ধরে অপরিবর্তিত। তবে নতুন তালিকায় দেখা যাচ্ছে, দ্বিতীয় স্থানের সঙ্গে তার ব্যবধান দিনদিন বাড়ছে। তার ব্যবসায়িক অংশীদার জুহি চাওলা ও তার পরিবার রয়েছেন পরবর্তী স্থানে। তাদের সম্পদের পরিমাণ ৭,৭৯০ কোটি রুপি। হৃত্বিক রোশন রয়েছেন তৃতীয় স্থানে। তার প্রায় ২,১৬০ কোটি রুপির সম্পদ রয়েছে।

প্রায় তিন দশক ধরে হিন্দি চলচ্চিত্রের শীর্ষে থাকা শাহরুখের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার বিভিন্ন বিনিয়োগের কারণে। শাহরুখের এই অর্জন প্রমাণ করে, বলিউডের বাদশাহ আন্তর্জাতিক মানের তারকাদের সঙ্গে ধনী হওয়ার দিকেও এগিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বিশ্বের সবচেয়ে ধনী তারকা শাহরুখ খান

আপডেট টাইম : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫