ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ঘুরতে যাওয়ার টাকা কোথায় পান, জানালেন প্রভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ১২২ বার

বিনোদন জগতে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তরা বরাবরই কৌতূহলী হন। সামাজিক মাধ্যমে তারকারাও নিজেদের জীবনের বড় একটা অংশ অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তারা কোথায় ভ্রমণে যান, কীভাবে অবসর সময় কাটান–সেসব নিয়ে অনেক ছবি-ভিডিও-রিলস শেয়ার করেন তারকারা। আর এসব কনটেন্ট দেখে নিন্দুকরা তারকাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন।

তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি তো একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুইজনই ওয়ার্কিং মানে আমার ওয়ার্কিং প্যারেন্টস।

অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।’

নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই সত্যি বলতে এসব আসে। কোন কিছুই, কোন অ্যাচিভমেন্টকেই ওরা আসলে একটু সুন্দর ভালো করে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’

তার কথায়, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরও বেশি করে দেখাব, যাতে করে কারও মনে না হয় যে, অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ঘুরতে যাওয়ার টাকা কোথায় পান, জানালেন প্রভা

আপডেট টাইম : ১১:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫