ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

৪ বেসরকারি মেডিকেলে ভর্তি বন্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬
  • ৪৫৬ বার

নিজস্ব প্রতিবেদক: চারটি বেসরকারি মেডিকেল কলেজ বর্তমান ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। কলেজগুলো হলো রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ, আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ ও আশিয়ান মেডিকেল কলেজ। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ায় চারটি মেডিকেল কলেজের বিরুদ্ধে ভর্তি না করানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তিসংক্রান্ত কমিটি। আগামী এক বছরের মধ্যে শর্ত পূরণ না করলে কলেজগুলোর কার্যক্রম একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ভর্তিসংক্রান্ত এই সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বিএমএর মহাসচিব ইকবাল আর্সলান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, একটি পরিদর্শক দল বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় নীতিমালার শর্ত পূরণ না করার বিষয়টি ধরা পড়ে। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই কমিটি এবার শিক্ষার্থী ভর্তি না করানোর সিদ্ধান্ত নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

৪ বেসরকারি মেডিকেলে ভর্তি বন্ধ

আপডেট টাইম : ১১:৩৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬