ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ বার
আবার একসঙ্গে দেখা গেল শাকিব খান ও অপু বিশ্বাসকে। মূলত ছেলে অব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই সম্মিলন। জয়ের জন্মদিন ছিল গতকাল। আর এ জন্যই উদযাপনের আয়োজন করা হয় শাকিব খানের গুলশানের বাসায়।

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে দেখা গিয়েছিল। সে সময়ই ছবির গতিবিধি দেখে অনেকেই অনুমান করেছিলেন শাকিব ও বুবলীর ঝামেলা মিটে গেছে, তারা একত্রে সংসার শুরু করতে যাচ্ছেন। আর এও মনে করা হচ্ছিল অপুর সঙ্গে শাকিবকে আর দেখা যাবে না।

তবে সেসব অনুমান মিথ্যে করে আবার একসঙ্গে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটিকে। ছবিগুলো অপু ও শাকিব কারো সামাজিক মাধ্যম থেকে পোস্ট করা না হলেও সামনে চলে এসেছে। সেই ছবিতেই দেখা যায় শাকিব খানের পুরো পরিবারের মাঝে উপস্থিত অপু বিশ্বাস। রয়েছেন, শাকিব খানের মা, বাবা ও বোন।

ফলে এবারও প্রশ্ন তৈরি হয়েছে তাহলে কি অপু এবার গুলশানের বাড়িতেই থাকবেন? এসব প্রশ্নের জবাব সময় বলে দেবে।

এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা পেরোনোর সঙ্গে সঙ্গে ছেলেকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। আপলোড করেন একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বিদেশের মাটিতে শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতেছেন অভিনেতা। ক্যাপশনে শাকিব লেখেন, শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র।

তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

আপডেট টাইম : ০৬:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫