ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রোজাকে বিয়ের পর তাহসানকে আমি শুভেচ্ছা জানিয়েছি : মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৩ বার
মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’–এর নবম পর্বে অতিথি হয়ে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই বিশেষ পর্বে ড. মিথিলা খোলামেলা আড্ডায় বলেছেন, তাকে ঘিরে চলা সমালোচনা তিনি কিভাবে সামলান, ওপার বাংলার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সংসার জীবন কেমন চলছে, সে বিষয়েও পরিষ্কার করেছেন নিজের অবস্থান।

সবচেয়ে আলোচিত অংশে তিনি জানিয়েছেন, প্রাক্তন স্বামী ও কন্যা আইরার বাবা তাহসান খানের সঙ্গে সম্পর্ক কেমন।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘রোজা আহমেদকে বিয়ের পর যেমন আমি তাহসানকে অভিনন্দন জানিয়েছি, সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর তাহসানও আমাকে অভিনন্দন জানিয়েছিলেন।

এর আগে এ ধরনের ব্যক্তিগত মন্তব্য তিনি কখনো প্রকাশ্যে জানাননি বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’।

মিথিলার এই পর্বটি প্রচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পরবর্তীতে দ্বিতীয়বারের মতো স্নাতকোত্তর ডিগ্রি নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’-এ সিজিপিএ ফোর এর মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান।
১৭ বছর ধরে ব্র্যাক ইন্টারন্যাশনালে চাকরিও করছেন সফলতার সঙ্গে। একাডেমিক ক্যারিয়ারে এত সাফল্যের পরও সামাজিক মাধ্যমে প্রায়ই নানা কারণে বুলিং হতে হয় মিথিলাকে, এসব বিষয়েও স্পষ্ট এই অনুষ্ঠানে কথা বলেছেন মিথিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রোজাকে বিয়ের পর তাহসানকে আমি শুভেচ্ছা জানিয়েছি : মিথিলা

আপডেট টাইম : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫