ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

নতুন মডেল খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২০ বার
রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের মতে, এই অডিশন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ শেখানোর একটি প্রশিক্ষণ কার্যক্রম।
রোববার দুপুরে রাজধানীর নিকেতন এলাকায় এ অডিশন অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই অন্তত ৭০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয় পরবর্তী ধাপের জন্য। নবীনদের মধ্য থেকে সেরা প্রতিভাবানদের নির্বাচনের মাধ্যমে ধাপে ধাপে তৈরি করা হবে পেশাদার মডেল।
অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার রুমা সৈয়দ, ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন, মডেল মারিয়া কিসপট্টা, অভিনেত্রী রাজ রীপা এবং ফ্যাশন ট্রেনার আজাদ ফারজানা লিমি, ব্র্যান্ড ওনার সুমনা সুমি, ফ্যাশন ডিজাইনার সোহান করীম প্রমুখ । তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের ওপর গুরুত্ব দেন।
আয়োজক কমিটির এক মুখপাত্র সুমন হোসাইন জানান, একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমাদের অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যারা বাছাই হয়েছেন, তারা ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে উন্নত মডেল হয়ে উঠবেন।
অংশগ্রহণকারীদের জন্য প্রথম দিন থেকেই হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়। কীভাবে সঠিকভাবে র‌্যাম্প ওয়াক করতে হয়, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয় কিংবা পোশাক নির্বাচন করতে হয়- এসব বিষয়ে বিশদভাবে শেখানো হয়। পাশাপাশি, অভিজ্ঞ ট্রেনাররা নতুনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়ে পরামর্শ দেন।
অডিশনে অংশ নেওয়া এক নবীন মডেল শাকিরা বলেন, “প্রথম দিনেই অনেক কিছু শিখলাম। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে ট্রেনাররা নির্দেশনা দিয়েছেন, তা ভবিষ্যতে কাজে লাগবে।”
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ক্লাস থেকেই ভবিষ্যতে ফ্যাশন জগতে অনেক নতুন মুখ যুক্ত হবে। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মঞ্চেও তারা প্রতিনিধিত্ব করতে পারবেন।
এ আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, ধাপে ধাপে প্রশিক্ষণের পর নির্বাচিতদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

নতুন মডেল খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে

আপডেট টাইম : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫