ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পূর্ণিমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৪ বার

শোবিজ অঙ্গনে এখন নাটক-সিনেমা নির্মাণের চেয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠান যেন বেশি হচ্ছে। তবে এসব অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে নানান প্রশ্ন ও সমালোচনা। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শোতে মডেলদের পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। শুধু মডেল নয়, এসব ‘ভুঁইফোড়’ অ্যাওয়ার্ড আয়োজন নিয়েও নিন্দার ঝড় বইছে ফেসবুকে।

শোবিজ অঙ্গনের প্রথম সারির তারকারাও এ বিষয়ে মুখ খুলছেন। চিত্রনায়ক ওমর সানীর পর এবার খোলাখুলি প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবেন? তারা বলে- এমনি।

এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন? আমাকে উপস্থাপনা করতেও বলে। অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, তাদের নামই প্রথম শুনলাম। কাউকেই চিনলাম না। কী কারণে, কোন কাজের জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিছুই জানি না। এখানে ফেমাস কেউ নেই। তাই আমাকে ডাকলেই আমি যাই না।

এদিকে, ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানান পূর্ণিমা। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী তিনি। তবে সেখানে ‘সিন্ডিকেট’ থাকার অভিযোগও তুললেন এ তারকা।

পূর্ণিমা বলেন, ওটিটিতে কাজের ইচ্ছা আছে। কিন্তু সেখানে বড় মাপের একটা সিন্ডিকেট আছে। বাইরে কাউকে নিতে চায় না। যারা তাদের সাথে সম্পর্কিত, শুধু তাদের নিয়েই বেশি কাজ হয়। আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।

ওটিটি প্ল্যাটফরমের কয়েকটি কাজ যেমন- ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার বেশ পছন্দ হয়েছে বলেও জানিয়েছেন পূর্ণিমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে বিস্ফোরক মন্তব্য পূর্ণিমার

আপডেট টাইম : ০৬:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫